বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:৩০ AM

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিহত যুবক রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তিনি দরজা খুলে দিলে, গল্প করার একপর্যায়ে ওই ৩ জনের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকারীরা নিহতের পূর্বপরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ছুরিকাঘাতে যুবক নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close