প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:৫৫ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৮:৫৭ PM

সংগৃহীত ছবি
ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এখন আর কল্পনা নয়। নিয়মিত তিনটি উপায় মেনে চললেই ত্বকের নজর কাড়া সৌন্দর্য ফিরে পেতে পারেন। মুখের কালো দাগ, রোদে পোড়া দাগ দূর করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে এই উপায়গুলো কার্যকর। ত্বক বিশেষজ্ঞরাও মনে করেন, প্রাকৃতিক এসব উপাদান নিয়মিত ব্যবহার করলে উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন অনুসারে চলুন জেনে নেওয়া যাক সেই তিন উপায়—
পর্যাপ্ত পানি পান
উজ্জ্বল ত্বক পেতে হলে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীরের ক্ষতিকর টক্সিন মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। উষ্ণ গরম পানি খেলে এই কার্যকারিতা আরও বাড়ে। পানি শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রাকৃতিকভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে। ফলে ব্রণ ও অন্যান্য ত্বক সমস্যাও কমে যায়।
দুধের সঙ্গে হলুদ বা জাফরান
অনেক মুরব্বি গরম দুধে হলুদ বা জাফরান মিশিয়ে খেতে বলেন, যা আদতে বেশ উপকারী। হলুদের অ্যান্টিবায়োটিক গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বক সতেজ রাখে। জাফরান ত্বকের বয়সের ছাপ দূর করে এবং পানিশূন্যতা হ্রাস করে ত্বককে মসৃণ রাখে। নিয়মিত এই পানীয় গ্রহণ করলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে।
চন্দন, গোলাপ জল ও লেবুর রসের ফেসপ্যাক
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন, গোলাপ জল ও লেবুর রস একত্রে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি মুখে ১ মিনিট মালিশ করার পর একটি ভারী প্রলেপ দিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং একটি ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মাত্র দুই সপ্তাহের মধ্যেই ত্বকের পার্থক্য দৃশ্যমান হবে।
স্বদেশ প্রতিদিন/এমএএম