শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় শ্যুটার মান্নান খুনের ৫ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৭:৩০ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড়কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে আধিপত্য বিস্তার ও একটি অবৈধ বালু মহালের কর্তৃত্ব ও নিয়ন্ত্রনকে কেন্দ্র করে  দুটি সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষে গত সোমবার আব্দুল মান্নান (৪৩) গুলিবিদ্ধ হয়ে খুন হয়। এ সময় হৃদয়বাঘসহ আরো কয়েকজন আহত হয়েছিল।

খুনের ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামি বা হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশাদার সন্ত্রাসী শ্যুটার মান্নান হত্যাকাণ্ডের পরদিন,  হোগলাকান্দী গ্রামের সাজেদুল হক ওরপে সন্ত্রাসী লালু বাহিনীর প্রধান লালুকে প্রধান আসামী করে নিহত মান্নানের স্ত্রী সুমি বাদী হয়ে  ১৬ জনের নামে ও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা (নং-২২ ) রুজু করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, গজারিয়া থানা এলাকার বড়কালীপুরা ও গুয়াগাছিয়া এলাকা স্হানীয় থানা ও কোস্টগার্ডের স্টেশন থেকে দুরবর্তী এলাকা হওয়ার নৌডাকাত চক্র ও সন্ত্রাসী দলের অভয়ারণ্য হয়ে উঠেছে। ওই এলাকায় অস্হায়ী একটি পুলিশ ক্যাম্প স্হাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুরজিত কুমার ঘোষ আজ শুক্রবার বলেন, গত সোমবার সকালে মেঘনা নদীর কালিপুরা সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ বালু মহালের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে স্হানীয় দুটি সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় শ্যুটার মান্নান নিহত ও ৫ জন আহত হয়েছে।

হত্যাকাণ্ডের ৫ দিনের ব্যবধানে আজ শুক্রবার মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা ও গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ সুরজিত কুমার ঘোষ জানান, মামলার কোন আসামি গ্রেপ্তার হয়নি, উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার মান্নানের সাথে একই নৌকায় আহত তার একাধিক সঙ্গীর কারো সাথেই যোগাযোগ স্হাপন করতে পারেননি বলেও জানান মামলার তদন্ত  কর্মকর্তা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  শ্যুটার মান্নান   গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close