বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনোনয়ন পেয়ে শোভাযাত্রায় এলাকায় প্রবেশ গণঅধিকার নেতার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৩১ পিএম
মনোনয়ন পেয়ে শোভাযাত্রায় এলাকায় প্রবেশ গণঅধিকার নেতার

মনোনয়ন পেয়ে শোভাযাত্রায় এলাকায় প্রবেশ গণঅধিকার নেতার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের। 

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি এলাকায় আসলে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে জেলা স্কুলের সামনে এক পথসভায় তিনি বক্তব্য দেন।

এ সময় আব্দুজ জাহের বলেন, “নোয়াখালী অনেক গুরুত্বপূর্ণ জনপদ হলেও আমরা অনেক অবহেলিত। নোয়াখালী জেলা অনেক নেতা পেলেও কোনো অভিভাবক পায়নি। আমি নোয়াখালীর অভিভাবকের দায়িত্ব নিতে চাই। নির্বাচিত হই কিংবা না হই, এই নোয়াখালী পৌরসভাকে আমরা সিটি করপোরেশন করে ছাড়ব। সুবর্ণচর উপজেলাকে নোয়াখালী পৌরসভায় রূপান্তর করব।”

তিনি আরও বলেন, “পাকিস্তান আমলে যে রেললাইন ছিল, এখনো সেই রেললাইন ও ট্রেন দিয়ে নোয়াখালীবাসী দুর্ভোগের মধ্যে চলাচল করছে। আমাদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমি নির্বাচিত হই বা না হই, এই সোনাপুর থেকে রেললাইন চেয়ারম্যানঘাট পর্যন্ত নিয়ে যাব। নদীভাঙন ঠেকাতে কাজ করব ইনশাআল্লাহ। সর্বোপরি, নোয়াখালীবাসীর জীবনমান উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাব।”

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মারুফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি বিপ্লব চৌধুরী, পারভেজ মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূর নবী টিপু, সাংগঠনিক সম্পাদক মো. নূর, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের আশেক এলাহিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। এতে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   কেন্দ্রীয় নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close