প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৯:২১ পিএম

দ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট এবং কীট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শহরের বিপনীবাগ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিপনীবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও কীট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
এছাড়াও, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস