বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
গোবিন্দগঞ্জে গাঁজাসহ আটক বডিফিটিং পার্টির তিন সদস্য
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে সাড়ে সাত কেজি গাঁজা পাচারের সময় আটক হয়েছে বডিফিটিং পার্টির তিন সদস্য।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ের ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে নারী-পুরুষের তিন সদস্যের এই গাঁজা পাচারকারী দলের প্রতিজনের শরীরে আড়াই কেজি করে মোট সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।

থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের থানা মোড় এলাকার ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে এক নারীসহ তিনজনকে সন্দেহজনক আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত আড়াই কেজি করে মোট সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বহরপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল আমিন বিশ্বাস (৪২) ও আল আমিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ   গাঁজা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close