বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেষ টেস্টের আগে ইতিহাসের সামনে দাঁড়িয়ে গিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টিম ইন্ডিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল নিজের ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময় পার করছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে নামার আগে ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন তিনি। মাত্র ১১ রান করলেই ভাঙবেন সুনীল গাভাস্কারের ৪৭ বছরের পুরোনো রেকর্ড, আর ৮৯ রান করতে পারলেই ছুঁয়ে ফেলবেন ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিকে।

১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টেস্টে অধিনায়ক হিসেবে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার, যা এতদিন ছিল টেস্ট সিরিজে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান। বর্তমানে চলমান সিরিজে ৮ ইনিংসে ৭২২ রান করে গিল রয়েছেন মাত্র ১১ রানের দূরত্বে।

গাভাস্কারের আরেকটি রেকর্ডও হাতছোঁয়া দূরত্বে। ১৯৭১ সালে তার টেস্ট অভিষেক সিরিজে করা ৭৭৪ রান এখনো কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। গিল যদি ৫৩ রান করতে পারেন, সেটিও হয়ে যাবে ইতিহাস।

শুধু ভারতীয়দের নয়, বিশ্বেরও এক বিরল রেকর্ডের কাছে পৌঁছে গেছেন শুভমান গিল। ডন ব্র্যাডম্যান ১৯৩৬-৩৭ অ্যাশেজে অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রান, যা এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের সর্বোচ্চ সিরিজ রান।

পরিসংখ্যান কী বলছে?

☛এখন পর্যন্ত ৮ ইনিংসে গিলের রানঃ ৭২২

☛ব্যাটিং গড়ঃ ৯০.২৫

☛সেঞ্চুরিঃ ৪টি (সর্বোচ্চ ইনিংস: ২৬৯)

☛চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসেঃ ১০৩ রান (ভারতের প্রত্যাবর্তনের মূল নায়ক)

এই মুহূর্তে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে আছে সিরিজে। ওভাল টেস্ট জিতলে ২০০৭ সালের পর আবারও ইংল্যান্ডে সিরিজ ড্র করতে পারবে ভারত। এমন এক ম্যাচে দলের নেতৃত্বে থাকা গিল শুধু নিজে ইতিহাস গড়তেই নয়, দলের জন্যও স্মরণীয় কিছু করার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, গিলের সংগ্রহ এখন ৭২২। ফলে আর ৮৯ রান করলেই ভেঙে যাবে ব্র্যাডম্যানের সেই প্রায় ৯০ বছরের পুরোনো রেকর্ড।

এর পাশাপাশি গিল যদি ওভাল টেস্টে আরেকটি সেঞ্চুরি হাঁকান, তাহলে তিনিই হবেন একটি দ্বিপক্ষীয় সিরিজে অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  টেস্ট   ইতিহাস   গিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close