মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জবি ক্যাফেটেরিয়া সংকট নিরসনে দ্রুত ফুডকার্ট চালুর দাবি
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:৫৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ক্যাফেটেরিয়ায় খাবারের মান, মূল্য ও পর্যাপ্ততা ঘিরে চলমান সংকট নিরসনে দ্রুত দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জবি শাখা।

বুধবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে ইউপিপি জবি শাখার সমন্বয়ক তাওহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রধান ক্যাফেটেরিয়ায় আসন স্বল্পতা, খাবারের নিম্নমান ও চড়া দামের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ফলে শিক্ষার্থীরা ন্যূনতম খাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে দ্বিতীয় ক্যাফেটেরিয়া নির্মাণ করেছে, তবে সেটি এখনো চালু না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। তাই দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালু করার আহ্বান জানায় ইউপিপি বাংলাদেশ, জবি শাখা। 

ইউনাইটেড পিপলস বাংলাদেশের জবি শাখার সংগঠক  তাওহিদুল ইসলাম বলেন,"দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ করা হলেও অদৃশ্য কারণে এটি এখনও চালু হয়নি।এটি দ্রুত চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়বে।তাই অতি দ্রুত ২য় ক্যাফেটেরিয়া চালু করতে হবে।"
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close