বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে ফসলি জমি ও নদীর মাটি কাটায় দুজনকে জরিমানা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৭ পিএম
রৌমারীতে ফসলি জমি ও নদীর মাটি কাটায় দুজনকে জরিমানা

রৌমারীতে ফসলি জমি ও নদীর মাটি কাটায় দুজনকে জরিমানা

ব্যক্তিমালিকানাধীন জমিতে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটায় মো. আব্দুস ছাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়ালডাঙ্গায় এ ঘটনা ঘটে। 

একই দিনে ওই ইউনিয়নের জিঞ্জিয়াম নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মো. এমদাদুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভেকু মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে তা ট্রাক্টরে করে ব্যবসায়িকভাবে বহন করে আসছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও তারা তা উপেক্ষা করায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয় এবং ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, ফসলি জমি ও নদী রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রৌমারী   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close