বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে ফাইনালে ব্রাজিল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২:০০ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ১২:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করেছে দলটি।

আজ বুধবার (৩০ জুলাই) ভোরে ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে মার্তার পাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যামান্ডা গুতিয়েরেস। দুই মিনিট পরই জিও গারবেলিনির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৭ মিনিটে পেনাল্টি থেকে মার্তা গোল করে স্কোরলাইন দাঁড় করান ৩-০।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ইসা হাসের আত্মঘাতী গোলে একটি গোল শোধ করে উরুগুয়ে। তবে ৬৫ মিনিটে গুতিয়েরেসের দুর্দান্ত ফ্রি-কিকে আসে তার দ্বিতীয় গোল। শেষ দিকে বদলি খেলোয়াড় দুদিনহা একটি গোল করে জয় নিশ্চিত করেন।

এই নিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল। প্রতিযোগিতার ইতিহাসে এখন পর্যন্ত ৯টি আসরের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে তারা। একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালে, যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া—যাদেরকে হারিয়ে ২০২২ সালের আসরেও শিরোপা জিতেছিল সেলেসাওরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  উরুগুয়ে   ব্রাজিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close