বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বড় বিপদের আশঙ্কায় সরানো হলো ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:৩৩ AM আপডেট: ৩০.০৭.২০২৫ ১১:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার ভূমিকম্পের জেরে জাপানে সুনামির আঘাত হেনেছে। প্রথম ঢেউয়ের পর আরও বড় আঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় ফুকুশিমার দাই-ইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আজ বুধবার (৩০ জুলাই) টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির কারণে ফুকুশিমা দাই-ইচি বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেটিকে জাপানের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে ধরা হয়।

টেপকো বিবৃতিতে বলেছে, এখনো ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘অস্বাভাবিক’ কিছু ঘটেনি। কেউ হতাহত হননি। তবে সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করছি। সবাইকে সহযোগিতার আহ্বান।

জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হেনেছে প্রথম সুনামির ঢেউ, যার উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার। 

এনএইচকে ওয়ার্ল্ড জাপানের তথ্যমতে, সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে। ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঢেউ সম্ভবত অন্যান্য স্থানেও আঘাত করেছে।

সুনামির সূত্রপাত হয় রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ৮.৭ মাত্রার ভূমিকম্পের মাধ্যমে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ছিল অগভীর এবং এর উৎপত্তিস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলবর্তী এলাকায়।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। 

রাশিয়ার কিছু উপকূল প্লাবিত হয়েছে এবং কামচাটকার কিছু এলাকায় ৪ মিটার পর্যন্ত সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নর ও কর্মকর্তারা লোকজনকে উপকূল এলাকা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  ফুকুশিমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close