মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চাঁদপুরে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:২১ পিএম
চাঁদপুরে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেররা থেকে ১ হাজার ৮০০ কেজি (৪৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত দেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোষ গার্ড চাঁদপুর স্টেশন।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নিজাম ওমর ফারুক।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দেররা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বক্সে থাকা ১ হাজার ৮০০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দ চিংড়ির কেউ মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

দুপুরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করে। 

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর জেলিযুক্ত চিংড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close