প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:৫৩ পিএম

সংগৃহীত ছবি
নিশ্চয়ই যারা আল্লাহকে একমাত্র প্রতিপালক বলে এবং সেই বিশ্বাসে অটল থাকে, ফেরেশতারা তাদের কাছে আগমন করে বলেন, “ভয় করো না, দুশ্চিন্তা করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল।”
আল্লাহ বলেন, “আমরা দুনিয়া ও আখিরাতে তোমাদের বন্ধু। সেখানে থাকবে তোমাদের মন চাওয়া সবকিছু এবং আরও অনেক কিছু, যা তোমরা চাইবে। এটি ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন।”
(সুরা হা-মীম আস-সাজদা, আয়াত ৩০-৩২)
অর্থাৎ, যারা সর্বাবস্থায় ঈমান ও তাওহিদে অটল থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।
রাসুল (সা.)-কে এক ব্যক্তি বললেন, “আমাকে এমন কথা বলুন যেন আর কাউকে কিছু জিজ্ঞেস করতে না হয়।”
তিনি বললেন, “বল, ‘আমি আল্লাহর উপর ঈমান এনেছি’, অতঃপর তাতে অবিচল থাক।” (মুসলিম)
এই অবস্থায় থাকা ব্যক্তিদের বন্ধু হবেন ফেরেশতারা। মৃত্যুর সময়, কবর এবং পুনরুত্থানেও তারা শান্তির বার্তা দেবেন। দুনিয়ার ত্যাগে দুঃখ না করে, আখিরাতের ভয় থেকে মুক্ত থাকবেন তারা।