সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না : নাহিদ ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:৩৯ পিএম
মওলানা ভাসানীও এই দেশের একজন অন্যতম স্থপতি।

মওলানা ভাসানীও এই দেশের একজন অন্যতম স্থপতি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না। মওলানা ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তার আদর্শ ও পথ ধরেই আমরা বাংলাদেশ গড়তে চাই।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘‘দেশের স্থপতি বলতে শুধু একজনকে বোঝালে হবে না। মওলানা ভাসানীও এই দেশের একজন অন্যতম স্থপতি।’’

সম্প্রতি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের হামলার পেছনে ধর্ম নয়, রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে। নবীজিকে অবমাননার বিচার চাই, কিন্তু তার অজুহাতে নিরীহ মানুষের বাড়িঘরে হামলা ধর্মীয়ভাবে সমর্থনযোগ্য নয়। রংপুরের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে।’’

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও কৃষকের দুরবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘‘টাঙ্গাইলের জিআই পণ্যের স্বত্ব ভারত নিতে পারে না। এটা আমাদের জাতীয় স্বার্থের প্রশ্ন। অবিলম্বে ভারতকে জিআই স্বত্ব প্রত্যাহার করতে হবে। কৃষকরা সার-বীজের দাম নিয়ে চাপে আছে, তাদের জন্য কেউ কথা বলে না। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’’

তিনি আরো বলেন, ‘‘বিগত সরকারগুলো তাঁতশিল্প ধ্বংস করেছে। এনসিপি ভাসানীর আদর্শ ধারণ করে কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে যেতে চায়।’’

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে। একইসঙ্গে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।”

নাহিদ ইসলাম বলেন, ‘‘বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’’

এছাড়াও তিনি ‘জুলাই সনদ’ প্রসঙ্গে বলেন, ‘‘শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও-এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।’’

পথসভায় বক্তব্য রাখেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক, সংগঠক আজাদ খান ভাসানী, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভাসানী   শেখ মুজিব   তৈরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close