বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিনেমা থিয়েটারেই পরিচালককে জুতাপেটা করলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানেই হঠাৎ করে পরিচালক-প্রযোজক করন সিংকে পায়ের জুতা খুলে পেটালেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। এমন এক ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতের মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ঘটে গেল এক নাটকীয় ঘটনা।

শনিবার (২৫ জুলাই) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমা ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ার। অনুষ্ঠানেই পরিচালক করন সিংয়ের মুখোমুখি হন রুচি। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আর তারপরই জুতা হাতে তুলে নেন অভিনেত্রী। তুমুল উত্তেজনার মাঝে উপস্থিত দর্শকদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


অভিনেত্রীর দাবি, তিনি একটি টিভি শোর সহ-প্রযোজক হিসেবে ২৩ লাখ রুপি বিনিয়োগ করেছিলেন। সেই অর্থ নিয়েছিলেন করন সিং। তবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি, এমনকি নিজের অর্থও ফেরত পাননি বলে অভিযোগ তার।

এই অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় করন সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন রুচি গুজ্জার। তার আইনজীবী জানিয়েছেন, শিগগিরই হামলার অভিযোগে আরো একটি মামলা করা হবে আম্বোলি থানায়।

এদিকে, ‘সো লং ভ্যালি’ সিনেমার পরিচালক মান সিং জানিয়েছেন, রুচি গুজ্জার নানাভাবে সিনেমাটির মুক্তি ঠেকাতে চাইছেন। তবে আদালত ইতোমধ্যে সিনেমা মুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও দাবি করেন তিনি। 

তবে এমন ঘটনায় বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এছাড়াও, নেটিজেনদের কেউ কেউ রুচির সাহসিকতা নিয়ে কথা বলছেন, কেউ তো আবার প্রশ্ন তুলছেন এই কাণ্ডের সময় ও স্থান নিয়ে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সিনেমা   থিয়েটার   অভিনেত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close