বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিদেশ ভ্রমণের জিওতে বাধ্যতামূলক থাকতে হবে পাসপোর্ট নম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:৫৬ পিএম

বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২ থেকে জারি করা এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। 

চিঠিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ সফরের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হলেও, তাতে পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ফলে, সংশ্লিষ্টরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাচ্ছেন, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। পরিচয় নিশ্চিতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে এখন থেকে জিও জারির সময় অবশ্যই পাসপোর্ট নম্বর উল্লেখ করার জন্য বলা হয়েছে চিঠিতে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করছে, এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিদেশ সফরের অনুমোদনপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় যাচাই সহজ হবে এবং ভবিষ্যতে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জনপ্রশাসন মন্ত্রণালয়   বিদেশ ভ্রমণ   জিও   পাসপোর্ট নম্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close