মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
অবকাঠামোগত উন্নয়ন ও সংকট নিরসনে ববিতে মানববন্ধন ও গণস্বাক্ষর
ববি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:৩৪ পিএম

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন করা হয়, পরে, গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা যত দ্রুত সম্ভব এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় বরাদ্দ বাস্তবায়নের দাবি জানান। 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুম, আবাসিক হল ও বাসের অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে দিন পার করছেন। অবকাঠামোগত দুর্বলতার কারণে একাধিক বিভাগের ক্লাস একত্রে নিতে হচ্ছে । এসময় শিক্ষার্থীদের হাতে “পরিবহন পুলে পর্যাপ্ত বাস যুক্ত করো, “অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করো, “পর্যাপ্ত ক্লাসরুম ও আবাসিক হল চাই, ৫০ এককরে বৃদ্ধি করো  ইত্যাদি দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে মাত্র ২টি একাডেমিক ভবন। সেখানে ২৫টি বিভাগের পাঠদান চলছে মাত্র ৩৬টি শ্রেণিকক্ষে একাডেমিক ভবন-১ এ ১৩টি, একাডেমিক ভবন-২ এ ১৫টি এবং প্রশাসনিক ভবনে ৮টি কক্ষে। পুরো বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র ৩২টি ল্যাব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির জন্য ৩ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে। তবে এখনো এর বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

আইন বিভাগের শিক্ষার্থী এস. এম. ওয়াহিদুর রহমান বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুযোগ-সুবিধাগুলোও এখানে নেই। এ বছর বিশ্ববিদ্যালয়ে মাত্র ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নগণ্য। ক্লাস সংকটের কারণে আমরা দুই-তিনটি বিভাগ মিলে এক ক্লাসরুমে ক্লাস করি। এটি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না। আমরা দ্রুত সমাধান চাই।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  অবকাঠাম   উন্নয়ন   সংকট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close