বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১:৪১ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৫:২৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউইয়র্ক সিটির পার্ক অ্যাভিনিউতে একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন, যিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী শেন তামুরা (২৭) নামের এক যুবক। তার বাড়ি লাস ভেগাসে। মানসিক ভারসাম্যহীনতার ইতিহাস রয়েছে তার। হামলার পর ওই ভবনের ৩৩ তলায় উঠে নিজেই আত্মহত্যা করে সে।

এদিকে দিদারুল ইসলামের নিহত হওয়ার খবর শুনে তার বাবা আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা যায়।

সরেজমিন মঙ্গলবার দুপুরে কুলাউড়ায় দিদারুল ইসলামের বাসায় গেলে দেখা যায় বাসার ২য় তলা খালি। দেশে আসলে এই বাসায় থাকেন দিদারুল ইসলামের পরিবারের লোকজন। তার ফুফাতো ভাই আব্দুল কাইয়ুম জানান, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চলতি বছর মার্চেই তারা দেশে এসেছিলেন। 

নিহত দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগের ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিংটের কর্মকর্তা ছিলেন। ঘটনার সময় তিনি অতিরিক্ত দায়িত্বে পার্ক অ্যাভিনিউর ওই ভবনের নিরাপত্তা কাজে নিযুক্ত ছিলেন। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের ৪ নং ওয়ার্ডে মাগুরা আবাসিক এলাকার নাঈমা নীড়। তিনি স্ত্রী, দুই সন্তান এবং আসন্ন সন্তানসহ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিন বছর ছয় মাস ধরে এনওয়াইপিডিতে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ জানায়, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে করে এসে ভবনের সামনে নামে। তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে ছিল এম৪ রাইফেল। ভবনে প্রবেশ করেই প্রথমে গুলি চালায় দিদারুলের দিকে। এরপর সে লবিতে থাকা নিরাপত্তাকর্মী, একজন নারীসহ আরও দুইজনকে গুলি করে হত্যা করে। পরে ভবনের ওপরতলায় গিয়ে একটি রিয়েল এস্টেট অফিসে ঢুকে একজন কর্মীকে গুলি করে হত্যা করে এবং নিজেই আত্মহত্যা করে।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ও উদ্ধারকাজের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত পৌঁছায়। হামলাকারীর গাড়ি থেকে একটি রাইফেল কেস, একটি রিভলভার, বেশ কিছু গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

দিদারুল ইসলামের মৃত্যুর খবরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন (বাপা) গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা বলছেন, সহকর্মীর এ ধরনের মর্মান্তিক মৃত্যুতে তারা স্তব্ধ এবং দুঃখভারাক্রান্ত। অনেকেই এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার যথার্থতা নিয়েও প্রশ্ন তুলছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং হামলার পেছনের কারণ জানতে তৎপরতা চালাচ্ছে পুলিশ বিভাগ।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্কে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close