শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজ বিশ্ব বাঘ দিবস: অস্তিত্বসংকটে রয়েল বেঙ্গল টাইগার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৩৯ AM

আজ ২৯ জুলাই মঙ্গলবার, বিশ্ব বাঘ দিবস। ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। দিনটি বন্য বাঘ সংরক্ষণ, তাদের প্রাকৃতিক আবাস রক্ষা এবং মানুষকে সচেতন করতে প্রতি বছর পালিত হয়।

জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, খাদ্যসংকট ও টেকসই পদক্ষেপের অভাবে বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আজ চরম অস্তিত্বসংকটে। গত দুই দশকে বাঘের টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে।

বাংলাদেশের বন অধিদপ্তরের ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি। আগের শুমারিতে (২০১৮) এই সংখ্যা ছিল ১১৪ এবং ২০১৫ সালে ছিল ১০৬। নতুন জরিপে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবার ২১টি বাঘশাবকের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, যেখানে ২০১৪ ও ২০১৮ সালের শুমারিতে মাত্র ৫টি বাঘশাবকের অস্তিত্ব মেলে।

সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘সুন্দরবনের বাঘ পাচারে আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের নিয়মিত অভিযানের পরও এই পাচার পুরোপুরি বন্ধ হয়নি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাঘ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close