বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমানের দাম্মামগামী ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৫৮ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাম্মামগামী একটি ফ্লাইট।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি এক ঘণ্টা আকাশে ওড়ে। এরপর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, ফ্লাইটটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল, যার ধারণক্ষমতা প্রায় ৪০০ যাত্রী। ফ্লাইটটি প্রায় পূর্ণ ছিল।

উড্ডয়নের পর কেবিন প্রেসার সংক্রান্ত একটি বিপদ সংকেত পান পাইলট। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, বৈমানিক কোনো ঝুঁকি না নিয়ে বিমানটি ফিরিয়ে আনেন। যাত্রীদের পরে অন্য একটি ফ্লাইটে দাম্মাম পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট চালানো হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ
 



আরও সংবাদ   বিষয়:  বিমান বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close