বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হারুত, মারুত সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১০:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নবী সুলাইমান (আ.)-এর সময় ইহুদি জাতির মধ্যে যাদু ব্যাপকভাবে প্রচলিত ছিল। তারা যাদুবিদ্যা অর্জনে আগ্রহী ছিল এবং যাদু, কারামত ও মুজিযার মধ্যে পার্থক্য না করে সবকিছুকেই একাকারভাবে যাদু বলে দাবী করত। 

তখন আল্লাহ তায়ালা দুটি ফেরেশতা হারুত ও মারুতকে পাঠান। তাঁদের দায়িত্ব ছিল মানুষকে যাদুর প্রকৃতি ও যাদু, কারামত ও মুজিযার পার্থক্য শেখানো। তাঁরা প্রত্যেককে স্পষ্টভাবে বলতেন, “আমরা এক পরীক্ষামাত্র, সুতরাং এই জ্ঞান ব্যবহার করে কুফরির পথে পা দিয়ো না।” তারপরও অনেকেই সেই জ্ঞানকে অপব্যবহার করে যাদুতে লিপ্ত হয়ে পড়ত।

হারুত ও মারুত সম্পর্কে কোরআনে এ ছাড়া আর কিছু বলা হয়নি। সহিহ হাদিসেও তাঁদের বিষয়ে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। তবে বিভিন্ন তাফসির গ্রন্থ ও লোকমুখে তাঁদের নিয়ে কিছু কাহিনী প্রচলিত আছে। এসব গল্পের সারমর্ম হলো মানবজাতির অপরাধ দেখে ফেরেশতারা আল্লাহকে বলেন, মানুষ এত পাপ করে কেন? আল্লাহ তাঁদের উত্তর দেন, যদি তোমাদেরও মানুষের মতো প্রবৃত্তি দেওয়া হতো, তবে তোমরাও এমন পাপ করতে। তখন হারুত ও মারুতকে মানবীয় প্রবৃত্তি দিয়ে পৃথিবীতে পাঠানো হয়। এখানে এসে তাঁরা জোহরা নামের এক অপরূপ সুন্দরীর প্রেমে পড়ে মদপান, ব্যভিচার ও হত্যা করেন। পরে জোহরা তাঁদের কাছ থেকে মন্ত্র জেনে আকাশে উড়ে গিয়ে একটি তারা হয়ে যান।

এই ধরনের কাহিনীগুলো মূলত ইহুদি উৎস থেকে আসা এবং হাদিসের নামে বা তাফসিরের ব্যাখ্যা হিসেবে প্রচারিত। অধিকাংশ মুহাদ্দিস এই বর্ণনাগুলিকে জাল বা অতিশয় দুর্বল বলে মন্তব্য করেছেন। তবে কেউ কেউ কয়েকটি সূত্রকে গ্রহণযোগ্য বলেছেন, যদিও সেটি বিরল।

কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে:

“তারা (ইহুদিরা) শয়তানদের অনুসরণ করেছিল, যারা সুলাইমানের রাজত্বকালে যাদু শেখাত। সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই করেছিল। তারা মানুষকে যাদু শেখাত এবং যা বাবিল শহরে হারুত ও মারুত নামক দু’জন ফেরেশতার ওপর অবতীর্ণ হয়েছিল, তাও শেখাত। অথচ তারা কাউকে শিক্ষা দিত না, এই সতর্কতা না করে—‘আমরা শুধু পরীক্ষা, সুতরাং কুফরি করো না।’” (সূরা আল-বাকারা, আয়াত ১০২)

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  হারুত   মারুত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close