বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদাবাজ কালা মানিক আটক, জনতার হাতে গণধোলাই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:০৯ পিএম

সিরাজগঞ্জে পিস্তল, গুলিসহ এক চাঁদাবাজকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সায়দাবাদের নির্মীয়মাণ বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মানিক ওরফে কালা মানিক (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।  

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। এ অবস্থায় আজ সোমবার বিকেলে আবারও চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক আরও বলেন, মানিকের বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   চাঁদাবাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close