বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
বরিশাল (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৫৪ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত অফিস সহায়ক মাসুমা বেগমের স্মরণে বাংলাদেশ বিমানবাহিনী গভীর শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শ্রদ্ধা জানানো শেষে মাসুমার কবর জিয়ারত করেন তারা এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মাসুমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সমবেদনা প্রকাশ করেন প্রতিনিধি দলটি। পাশাপাশি স্থানীয় মাদরাসা ও এতিমখানায়ও বিমানবাহিনীর পক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, “আমরা সবার জন্য সমব্যথী। নিহত মাসুমার পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পরিবারের যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও জানান, এই দুর্ঘটনায় যারা আহত ছিলেন, তাদের অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যা কিছুটা হলেও সান্ত্বনা দেয়।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সপ্তাহে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন স্কুলের অফিস সহায়ক মাসুমা বেগম (৩৮)। দুর্ঘটনার পর তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   মাইলস্টোন স্কুল অ্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close