বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ রেলস্টেশন সড়কে জলাবদ্ধতা
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:১০ পিএম
মহিমাগঞ্জ রেলস্টেশন সড়কে জলাবদ্ধতা

মহিমাগঞ্জ রেলস্টেশন সড়কে জলাবদ্ধতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশন থেকে সুগার মিল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে জলাবদ্ধতার কারণে যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। 

দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি চললেও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় সড়কটি এখন স্থায়ী ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ রেলস্টেশন গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ রেলস্টেশন হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেনের যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যাতায়াতপথ। কিন্তু রেলস্টেশন থেকে সুগার মিল পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে সারা বছর পানি জমে থাকায় হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।

বাসিন্দাদের অভিযোগ, সড়কের দুপাশে থাকা দোকান ও বাড়িগুলো তুলনামূলকভাবে উঁচু হওয়ায় এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাড়ির ব্যবহৃত পানি সড়কে এসে জমে থাকে। এতে রাস্তায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। বর্ষাকালে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। কিছু কিছু স্থানে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। ফলে পথচারী, যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় সাংবাদিক মানিক সাহা বলেন, “এই সড়কটি দিয়ে শুধু যাত্রীরাই নয়, অনেক শিশু শিক্ষার্থীও প্রতিদিন যাতায়াত করে। তাই সড়কটির অবস্থা দ্রুত উন্নয়ন না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “রিক্সা, ভ্যান বা অন্যান্য যানবাহনে চলাচলের সময় ছিটকে যাওয়া নোংরা পানিতে যাত্রী ও পথচারীরা ভিজে যায়। কখনো দুর্ঘটনায় পড়ে পানিতে পড়েও যায়।”

এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক কাজজলের সঙ্গে একাধিকবার মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ   মহিমাগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close