বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মৃত্যুর সময় মানুষ কী অনুভব করে?
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত বারা ইবনে আজেব (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন একজন মুমিন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছান, তখন আকাশ থেকে শুভ্র, উজ্জ্বল চেহারার ফেরেশতারা জান্নাতের সুগন্ধি ও কাফন নিয়ে এসে তার পাশে বসেন। এরপর মৃত্যুদূত মালাকুল মাওত বলেন, ‘হে শান্ত আত্মা! আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো।’ তখন তার আত্মা পানির ফোঁটার মতো সহজে বেরিয়ে যায়।

অন্যদিকে, পাপীদের মৃত্যুর সময় আজাবের ফেরেশতারা কালো চেহারা নিয়ে আসেন। তারা বলেন, ‘হে অপবিত্র আত্মা! আল্লাহর গজব ও রাগের দিকে বেরিয়ে আয়।’ তখন সেই আত্মা কষ্টে ছটফট করতে করতে বের হয়।
(মুসনাদে আহমদ: ১৮৫৫৭)

রাসুল (সা.) আরও বলেছেন,
মৃত ব্যক্তিকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তার পরকালের গন্তব্যস্থল দেখানো হয়। যদি সে জান্নাতবাসী হয়, তবে জান্নাতের আবাসস্থল দেখানো হয়; আর যদি সে জাহান্নামবাসী হয়, তবে জাহান্নামের বাসস্থান দেখানো হয়।
(সহিহ বুখারি, হাদিস: ৩২৪০)

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন
‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন তোমাদের সবাইকে তাদের কর্মফল পূর্ণরূপে দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃত সফল। আর এই দুনিয়ার জীবন প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়।’
(সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

সুতরাং, প্রকৃত সফলতা লাভের জন্য পৃথিবীতে থাকাকালীনই আমাদেরকে পরকালের প্রস্তুতি নিতে হবে। বেশি বেশি নেক আমল করতে হবে।

আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন
“নেক ও ভালো কাজ মন্দ মৃত্যুকে রোধ করে, গোপনে দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে এবং আত্মীয়তার সম্পর্ক আয়ু বাড়িয়ে দেয়।”
(তাবরানি কাবির, হাদিস: ৮০১৪)


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close