শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি : ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরাবরই ব্যতিক্রমী অভিনয় ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার তিনি জানালেন নিজের কাজের ধরন ও দর্শনের কথা-আর সেটি নিয়ে আবারো আলোচনায় তিনি।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় মেকআপ ছাড়া ভাবনার ছবি নিয়ে অনেক খবর ছড়িয়েছে। 

এ প্রসঙ্গে ভাবনা স্পষ্ট ভাষায় লিখেছেন, “মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন , তারা জানেন ,আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে পরিচালক যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে পর্দায় হাজির হয়েছি।”

ভাবনার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ তিনি ছিলেন পুরোপুরি মেকআপ ছাড়া। যা নিয়ে এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি । আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনই সেই চেনা নায়িকা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।”

সম্প্রতি তার নতুন সিনেমা ‘চারুলতা’র একটি ছবি নিয়ে আবারও আলোচনায় আসেন ভাবনা। ভাবনার নতুন এই সিনেমা ‘চারুলতা’ পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 

তবে নতুন এ সিনেমা প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘‘এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতার। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেত্রী হতে চাই, তার মানে এই নয় যে, আমি ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি তিন বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই। এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেত্রী হবো- এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বেশিরভাগ   সময়   ভাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close