বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে জুলাই শহীদদের নামে হলের রুমের নামকরণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সব রুমের নামকরণ জুলাই শহীদদের নামে করা হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. নাঈমুল আবরার, আসিফ ইমাম এবং ফুজায়েল আহমেদের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম মিরাজ, আরবি বিভাগের রুম্মান ইমন, ফারসি ভাষা ও সংস্কৃতি বিভাগের আক্তার হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শাহেদ ইমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাদিক মুনেম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোল্লা আবিদ হোসেন এবং পার্সিয়ান ভাষা ও সংস্কৃতি বিভাগের মো. শাকিল মিয়া।

উদ্যোক্তাদের অন্যতম আসিফ ইমাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনগুলো এসেছে, যার মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অন্যতম। ৫ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা বৈধ সিটের অধিকার ফিরে পেয়েছে। এখন আর গণরুমে থাকতে হচ্ছে না, গেস্টরুমে নির্যাতনের শিকার হতে হয় না। রাজনৈতিক প্রোগ্রামে যেতে কাউকে বাধ্য হতে হয় না।’

তিনি আরও বলেন, ‘আমরা এই অধিকার ফিরে পেয়েছি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। যাদের কারণে আমরা স্বৈরাচারমুক্ত দেশ ও আমাদের অধিকার ফিরে পেয়েছি, তাদের সবসময় স্মরণে রাখতে প্রতিটি রুমের নাম আমরা একজন করে শহীদের নামে রেখেছি। যাতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জাগ্রত থাকে।’

জিয়া হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং নামকরণের আরেক উদ্যোক্তা মো. নাঈমুল আবরার বলেন, ‘নৈতিক দায়িত্ববোধ থেকে জুলাই শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এগুলো শুধুই কিছু নাম নয়, এগুলো ত্যাগ এবং প্রতিরোধের স্মারক- আমাদের ঐক্য ও অনুপ্রেরণার উৎস। নতুন একটি ছেলে যখন রুমে উঠবে, তখন এই নাম দেখে তার জুলাইয়ের কথা মনে পড়বে। আমরা বিশ্বাস করি, এটি জুলাইকে বাঁচিয়ে রাখবে।’

তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিস্ট বা অত্যাচারী হয়ে গণরুম-গেস্টরুম চালু করতে চায়, তবে শহীদদের এই নামগুলো তাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।’

আরেক উদ্যোক্তা ফুজায়েল আহমেদ বলেন, ‘আমরা চাই, জুলাই সর্বদা আমাদের জনস্মৃতিতে সজাগ থাকুক। তাই আমরা কয়েকজন মিলে এই উদ্যোগ গ্রহণ করেছি। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  জুলাই শহীদ   ঢাবি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close