বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৫৯ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করে প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই সদস্যরা।

রবিবার (২৭ জুলাই) রাত আটটার দিকে এসব মুদ্রা জব্দের পাশাপাশি সংযুক্ত আরব-আমিরাতগামী যাত্রী মো. আব্দুল মাজিদকেও আটক করা হয়। আটক মাজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়া এলাকার গুরা মিয়ার ছেলে।

তার কাছ থেকে উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে, ৪ হাজার ৭শ ইউএস ডলার, ৪৭ হাজার ৮শ ৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭শ ৬২ সৌদি রিয়াল, ৩শ ৪৬ ওমানি দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা।

জানা গেছে, রবিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এয়ার এরাবিয়া ফ্লাইট জি৯-৫২১ এ শারজাহ যাওয়ার কথা ছিল লোহাগাড়ার মো. আব্দুল মাজিদের। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শরীর তল্লাশি করে বৈদেশিক মুদ্রা থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই সদস্যদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা মুদ্রা ডিএম মূলে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

ওই যাত্রীর বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলার এজাহার দাখিল করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   বিমানবন্দর   বিদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close