বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৫৩ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ১:৫৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

“যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না—এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে সেই ন্যূনতম মানবিকতাও লঙ্ঘিত হয়েছে। কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতিতেও যারা আহতদের সেবা দিয়েছেন, তারাই আসল নায়ক” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘জুলাই স্মরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। জুলাই বিপ্লবের সময় আহত আন্দোলনকারীদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতেই এই আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন।

ড. ইউনূস বলেন, “আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট সরকারি নির্দেশ ছিল। চিকিৎসকদের ওপর হামলা ও হুমকিও চালানো হয়েছে। এমনকি হাসপাতালেও হামলা হয়েছে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে সেবা দিয়েছেন, তারাই এই জুলাইয়ের সাহস ও দায়িত্ববোধের প্রতীক।”

তিনি জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দেওয়ার চেষ্টা, রক্ত ও ওষুধ সরবরাহে বাধা, এমনকি রোগীর পরিচয় গোপন রাখতে ভুয়া নাম ও রোগ লিখে চিকিৎসা চালানো—এই সবই চিকিৎসকদের সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

ড. ইউনূস আরও বলেন, “আপনারা শুধু চিকিৎসা দেননি, মানবিকতার এক নতুন অধ্যায় রচনা করেছেন। অনেকেই নিজের পরিবার, পেশা এবং জীবনের ঝুঁকি নিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা আপনাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দমননীতি মোকাবিলা করে চিকিৎসকদের এমন ভূমিকা ইতিহাসে বিশেষ স্থান পাবে। তারা চিকিৎসকদের ‘জুলাইয়ের নায়ক’ আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে চিকিৎসকদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close