বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো সাদাকে সাদা বলতে শিখুন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:৩২ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৪:২৭ PM

ঢাকা শহরে ৬ টি গুরুপূর্ণ এলাকায় যুবদলের সহায়তায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ গ্রাফিতি অংকন কর্মসূচী উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৮ জুলাই) শাহবাগ জাদুঘরের সামনে এই গ্রাফিতি অংকন উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসবে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে , রিক্সাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষকদের মতামত নিতে হবে।

তিনি বলেন, ‘তরুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ, তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হলেও মহিয়সী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন।’

তিনি আরও বলেন, ‘২৪ সালের জুলাই মাসে আমাদের দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও গ্রেফতার করা হয়েছে। ডিবি অফিসে নিয়ে জুলুম ও নির্যাতন করা হয়েছে। ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের দলের নেতাকর্মীরা লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট হাসিনার পলায়নের ১ বছর হয়ে গেলেও তাকে ও তার সহযোগিদের বিরুদ্ধে হত্যার বিচার কেন হচ্ছে না?

উক্ত জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি অংকন অনুষ্ঠানে সভাপতি হিসবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সঞ্চালনায় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close