বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবির উদ্যোগে গবাদিপশুর টিকাদান কর্মসূচি
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:১০ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার ও টিকাদান কর্মসূচি-২০২৫”। 

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)। এর সহ-আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। সভাপতিত্ব করেন বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা সরবরাহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “গবাদিপশু আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। খামারিদের জীবিকা, আশা ও সম্ভাবনার অনেকটাই নির্ভর করে পশুর সুস্বাস্থ্যের উপর। তথ্য ও সেবার অভাবে অনেক সময় রোগের প্রাথমিক ধাপেই যথাযথ চিকিৎসা না হওয়ায় পশুর মৃত্যু বা উৎপাদন হ্রাস ঘটে। আমরা এ অবস্থার পরিবর্তন আনতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি সচেতনতা, আস্থা এবং জ্ঞানের সেতু গড়ে তুলতে। আজ যারা এসেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আপনারা এখন আগ্রহী এবং সচেতন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   গবাদিপশুর টিকাদান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close