মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ছক্কার ঝড় তুলতে বিশেষজ্ঞ কোচ আনছে বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগামছাড়া ব্যাটিংই হতে পারে বড় অস্ত্র। সেটা হোক টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট! ব্যাটিং-এর নেই কোনো বিকল্প। সে লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছক্কার ঝড় তুলতে বিদেশি পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি, যিনি আগামী আগস্টে তিন সপ্তাহের জন্য কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে।

আগামী ৬ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। তার উপস্থিতিতে টেকনিক্যাল ব্যাটিং নয়, মূল ফোকাস থাকবে-কীভাবে বল বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কীভাবে শক্তি উৎপাদন ও ব্যবহার করা যায়।

উল্লেখ্য, উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার জাতীয় দলের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

উড

উড


বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, আমরা আশা করছি তিনি ক্যাম্প শুরুর আগেই চলে আসবেন।

এদিকে উড বলেন, “বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কিন্তু এখনকার ক্রিকেটে শুধু প্রতিভা নয়, সেটা ব্যবহার করে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করাটাই আসল। আমি ক্রিকেটারদের শেখাব কীভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয়।”

তিনি আরো বলেন, ‘‘তিন সপ্তাহের এই ক্যাম্প নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। কয়েক বছর ধরেই বিসিবির সঙ্গে আলাপ হচ্ছিল, এবার বাস্তবায়ন হচ্ছে-খুশি আমি।”

শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির পরিকল্পনা। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও চলছে। প্রাথমিকভাবে আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন।

একই সঙ্গে স্থানীয় মনোবিজ্ঞানীদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে, যাতে ভাষাগত সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করা যায়।

এদিকে এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের আগমনের আশা থাকলেও তা এখন বাতিল। বিকল্প হিসেবে নেপাল বা নেদারল্যান্ডসের মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিসিবি অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদীন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছক্কা   ঝড়   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close