বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
মাইলস্টোন ট্র্যাজেডি
অগ্নিদগ্ধ মাসুমা গহনা খুলে দিয়ে যান স্বামীর কাছে, অনুরোধ করেন সন্তানদের দেখভালের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৩:২৫ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৩:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিধ্বস্থ বিমানের আগুন থেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দেয়া স্কুল কর্মী (আয়া) মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভোলার বোরহানউদ্দিনের দক্ষিণ কুড়ালিয়া নয়া বাড়িয়া বায়তুন নুর জামে মসজিদের সামনে জানাজা সম্পন্ন করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫দিন লড়াই করে গতকাল শনিবার মারা যাওয়া মাসুমার শেষ ঠিকানা হয়েছে পারিবারিক কবস্থানে।

এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধিসহ জানাজায় অংশ নেয় শোকাহত গ্রামবাসী। এসময় মাসুমার অসহায় পরিবারের জন্য সহায়তা চেয়েছেন এলাকাবাসী। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইউএনও।
 
সরেজমিনে মাসুমার বাড়িতে গিয়ে দেখা যায়, সামনের রাস্তায় জানাজার অপেক্ষায় নিহত মাসুমার লাশবাহি গাড়ি। নিহতের স্বজনদের বিলাপ আহাজারিতে ভারি দক্ষিণ কুড়ালিয়া গ্রাম। মাসুমার এমন বিদায়ে পুরো গ্রামে এখন শোকের ছায়া।
 
নিহতের স্বামী মো. সেলিম জানান, ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্থের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে অন্যদের সাথে দগ্ধ হন আয়া মাসুমা বেগম। চিকিৎসার জন্য ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার সকালে মৃত্যু হয় তার। হেরে যান জীবনযুদ্ধে। ঢাকা থেকে রাতেই তাকে ভোলার বোরহানউদ্দিনে নেয়া হয়।
 
তার স্বামী আরো জানান, তার সঙ্গে শেষ কথা হয় দুর্ঘটনার দিন হাসপাতালের জরুরি বিভাগে। ক্ষমা চান স্বামীর কাছে। নার্সের মাধ্যমে নাক-কানের অংলকার খুলে দেন। সন্তানদের দেখভালের অনুরোধ জানান। সন্তানের মায়া থেকেই শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান। সরে যাওয়ার সুযোগ থাকার পরও সরেননি তিনি। 

এদিকে স্ত্রীকে হারিয়ে নিজেকে নিঃস্ব বলে উল্লেখ করেন সেলিম।
 
উল্লেখ্য, মাসুমা স্বামী সেলিম ঢাকার একটি পোশাক কারখানায় গাড়ি চালকের চাকরি করেন। ছেলে আবদুল্লাহ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও মেয়ে সুমাইয়া বিবাহিত। 

মাসুমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে আবদুল্লাহ জানান, মায়ের মৃত্যুর সাথে সাথে তার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন অনিশ্চয়তায় পড়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াবে সে কারণে ছেলেকে ভালো করে পড়াশোনার তাগিদ দিতেন মাসুমা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাসুমা   আগুন   স্বামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close