বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইজেরিয়ায় পুষ্টিহীনতায় ছয় মাসে ৬৫২ শিশুর মৃত্যু: এমএসএফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১:৩৪ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ১:৩৫ PM

চলতি বছরের প্রথম ছয় মাসে আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অপুষ্টিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬৫২ শিশুর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিক দাতাদের অনুদান হ্রাস- এই তিনটি কারণে উত্তর নাইজেরিয়ার এই অঞ্চল ভয়াবহ স্বাস্থ্য সংকটে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক দাতাদের বাজেট কমানোর ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করছি, যার সরাসরি প্রভাব পড়েছে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায়।’

এমএসএফ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কাতসিনায় তাদের পরিচালিত বিভিন্ন কেন্দ্রে প্রায় ৭০ হাজার অপুষ্ট শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এমএসএফ আরও বলেছে, শুধু চিকিৎসা নয়, উত্তর নাইজেরিয়ায় অপুষ্টি প্রতিরোধেও জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ অঞ্চলে অপুষ্টির হার বাড়ার পেছনে রোগব্যাধির প্রাদুর্ভাব, টিকাদানের নিম্ন হার, প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সীমিত সুযোগ, সহিংসতা ও সামাজিক-অর্থনৈতিক সংকটও দায়ী।

সংস্থাটি জানিয়েছে, কাতসিনায় চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে গুরুতর ধরনের অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০৮ শতাংশ বেড়েছে। দুঃখজনকভাবে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত আমাদের বিভিন্ন সেবাকেন্দ্রে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে—বিবৃতিতে বলা হয়।

উল্লেখ্য, নাইজেরিয়ার কাতসিনা রাজ্য সশস্ত্র বিদ্রোহ ও ডাকাত দলের তৎপরতায় দীর্ঘদিন ধরে অস্থির। এতে করে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও কৃষিজমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ফলে শিশুদের পুষ্টি ও সুরক্ষা আরও ঝুঁকিতে পড়েছে।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাইজেরিয়া   এমএসএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close