বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী কেলেঙ্কারিতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে জবি বাগছাসের কার্যক্রম
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:৪৮ AM

নারী কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা অনুষ্ঠান কর্মসূচি প্রকাশ করেছে। এতে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।

“জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্মরণ: চলমান বিপ্লবের শপথ” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে রোববার (২৭ জুলাই) সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ৬ষ্ঠ তলার ভার্চুয়াল ক্লাসরুমে।’

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যিনি সম্প্রতি নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে আলোচিত। ওই অভিযোগের প্রেক্ষিতে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এনসিপি তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশও প্রদান করে।

এই পরিস্থিতিতে সারোয়ার তুষারের মতো বিতর্কিত ব্যক্তিকে প্রধান আলোচক করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাগছাস জবি শাখার নেতাদের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় তুলেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন:-

প্রধান অতিথি: অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

বিশেষ অতিথি: অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক (প্রক্টর), ড. কে এম রিফাত হাসান (ছাত্রকল্যাণ পরিচালক)

বাগছাস নেতৃবৃন্দ: মো. নূরনবী (যুগ্ম আহ্বায়ক), কিশোর সাম্য

সভাপতি: মো. ফয়সাল মুরাদ (আহ্বায়ক, বাগছাস জবি শাখা)

সদস্য সচিব: শাহীন মিয়া

মুখ্য সংগঠক: ফেরদৌস শেখ

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে বারবার ফোন করেও বাগছাস জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ ও সদস্য সচিব শাহীন মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুখ্য সংগঠক ফেরদৌস শেখ ফোন ধরলেও মন্তব্য করতে রাজি হননি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জবি   বাগছাস   সারোয়ার তুষার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close