বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবশেষে জানা গেল কবে হবে এশিয়া কাপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। অবশেষে এশিয়া কাপের দিন–তারিখ নিশ্চিত করেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আমি সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করার খবর নিশ্চিত করছি। মর্যাদার এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা দৃষ্টিনন্দন ক্রিকেট দেখার জন্য অপেক্ষায় আছি।”

টুর্নামেন্টের চূড়ান্ত সূচি দ্রুতই প্রকাশ করা হবে বলেও নিজের টুইটে উল্লেখ করেন মহসিন নাকভি। এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। এবার তাই টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

এবারের এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ে গত মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ালে। এসিসির এই দুই প্রভাবশালী দেশ একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলবে না, এমন আলোচনাও ওঠে তখন। ২৪ জুলাই ঢাকায় এজিএম হওয়া নিয়েও মুখোমুখি দাঁড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড।

তবে শেষ পর্যন্ত অনলাইনে এজিএমে যোগ দেয় ভারত। তখন মহসিন নাকভি জানিয়েছিলেন, জমে থাকা কিছু বিষয়ের সমাধান করে এশিয়া কাপের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে চান। ওই ঘটনার দুই দিন পরই এশিয়া কাপের সময় আনুষ্ঠানিকভাবে জানালেন নাকভি। চূড়ান্ত সূচি ঘোষণা করবে আয়োজক বোর্ড বিসিসিআই।

ক্রিকেট ভক্তদের এখন শুধু অপেক্ষা। কবে শুরু হচ্ছে এশিয়া কাপ? কবে দেখতে পাবে প্রিয় দল এবং প্রিয় দলের খেলোয়ারদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close