বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবশেষে প্রতারিত সেই গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১:২৩ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করা নাটোরের বৃদ্ধ রইস উদ্দিন এবার পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। তার এই সফরের সম্পূর্ণ ব্যয় বহন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট।

ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই বোবা কান্নার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

অপু বিশ্বাস জানান, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে তিনি রইস উদ্দিনের ওমরাহর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন।

অপু বিশ্বাসের অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন রইস উদ্দিন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ‘অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে।’

অপু বিশ্বাস বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অপু বিশ্বাস     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close