বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাতে ভালো ঘুমের ১৫টি প্রমাণিত উপায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৭:৩৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিন শেষে শরীর যেমন বিশ্রাম চায়, তেমনি মনও চায় শান্তি। আর সেই শান্তির সবচেয়ে কার্যকর পথ হলো একটি ভালো ঘুম। কিন্তু আজকের ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, স্ক্রিনে চোখ রেখে থাকা কিংবা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অনেকেই ঘুমের সমস্যায় ভুগছেন। কেউ সহজে ঘুমাতে পারেন না, কারও আবার ঘুম ভেঙে যায় বারবার।

অপর্যাপ্ত ঘুম কেবল ক্লান্তি নয়, মস্তিষ্ক, হৃদপিণ্ড, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি ওজন ও রক্তের চিনি নিয়ন্ত্রণেও নেতিবাচক প্রভাব ফেলে।

তাই সুস্থ থাকার জন্য ভালো ঘুম অত্যন্ত জরুরি। আশার কথা হলো, ঘুমের সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিছু সহজ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় আছে। নিচে সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর ১৫টি উপায় তুলে ধরা হলো:


১. প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ও উঠুন

শরীরের জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদম অনুযায়ী নির্দিষ্ট সময়ে ঘুমানো অভ্যাস করলে ঘুম সহজ হয়।


২. ঘুমের আগে স্ক্রিন থেকে দূরে থাকুন

মোবাইল, ল্যাপটপ বা টিভি থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোন কমিয়ে ঘুমে ব্যাঘাত ঘটায়। ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে এগুলো ব্যবহার বন্ধ রাখুন।


৩. সন্ধ্যার পর ক্যাফেইন এড়িয়ে চলুন

ক্যাফেইন ঘুমের সময় কমিয়ে দেয়। কফি, চা, সফট ড্রিংক ইত্যাদি সন্ধ্যার পর না খাওয়াই ভালো।


৪. দিনে অতিরিক্ত ঘুমাবেন না

একটু পাওয়ার ন্যাপ উপকারী হলেও বেশি সময় ঘুমালে রাতের ঘুমে সমস্যা হতে পারে।


৫. মেলাটোনিন সাপ্লিমেন্ট নিতে পারেন

ঘুমের আগে কম মাত্রার মেলাটোনিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে ঘুম আসতে সাহায্য করে। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


৬. ঘুম-সহায়ক সাপ্লিমেন্ট ব্যবহার করুন

ম্যাগনেশিয়াম, ওমেগা-৩, জিংক, রেসভেরাট্রল, নাইট্রেট—এই উপাদানগুলো ঘুমে সহায়তা করতে পারে।


৭. অ্যালকোহল এড়িয়ে চলুন

রাতে অ্যালকোহল গ্রহণ করলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও ঘুমে ব্যাঘাত ঘটে।


৮. বিছানা আরামদায়ক করুন

উপযুক্ত তোশক ও বালিশ আপনার ঘুমের মান উন্নত করে। গরমে হালকা কাপড় ও ঠাণ্ডায় গরম কাপড় ব্যবহার করুন।


৯. ঘরের পরিবেশ ঘুমের উপযোগী করুন

ঘর যেন অন্ধকার, শান্ত ও ঠাণ্ডা হয় তা নিশ্চিত করুন। আদর্শ তাপমাত্রা ১৮–১৯ ডিগ্রি সেলসিয়াস।


১০. ঘুমানোর আগে ভারী খাবার খাবেন না

রাতের খাবার ঘুমানোর অন্তত ২–৩ ঘণ্টা আগে শেষ করুন। দেরি হলে হালকা খাবার খান।


১১. বেশি পানি খাওয়া থেকে বিরত থাকুন

রাতে ঘন ঘন টয়লেটে যেতে হলে ঘুম ভেঙে যায়। ঘুমানোর আগে পানি কম খান।


১২. মনকে শান্ত করুন

ঘুমানোর আগে হালকা সঙ্গীত, ধ্যান, বই পড়া, গরম পানিতে গোসল বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম—এসব মনের প্রশান্তি আনে।


১৩. ঘুমে ব্যাঘাত ঘটানো রোগ শনাক্ত করুন

ঘন ঘন ঘুমের সমস্যা হলে ইনসমনিয়া, স্লিপ অ্যাপনিয়া, নারকোলেপসি ইত্যাদি রোগ থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।


১৪. নিয়মিত ব্যায়াম করুন

সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হালকা বা মাঝারি ব্যায়াম ঘুমের গুণগত মান বাড়াতে সাহায্য করে। তবে রাতে ব্যায়াম না করাই ভালো।


১৫. অনুসরণ করুন ‘১০-৩-২-১-০’ নিয়ম

১০ ঘণ্টা আগে: ক্যাফেইন বন্ধ

৩ ঘণ্টা আগে: খাবার ও অ্যালকোহল বন্ধ

২ ঘণ্টা আগে: কাজ বন্ধ

১ ঘণ্টা আগে: স্ক্রিন বন্ধ

০ বার: অ্যালার্ম বাজার পর সঙ্গে সঙ্গে উঠুন

ভালো ঘুম শুধু আরাম নয়, এটি সুস্থ ও শান্ত জীবনযাপনের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিদিনের ছোট ছোট কিছু পরিবর্তন এনে আপনি ঘুমের মান অনেক উন্নত করতে পারেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  ভালো ঘুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close