বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:১৫ পিএম

নারায়ণগঞ্জ আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রী ২ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২ টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় রিপন(৫০)ও তার স্ত্রী নুরজাহান(৩৫) কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। আহত রিপন গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সেন্টু ও কবিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রসহ রাত ১২ টার দিকে তাদের বসত বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলার খবর পেয়ে স্থানীয়রা ঘটনা স্থলে গিয়ে রিপর ও তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত রিপন স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ সেন্টু ও কবির আমার সাথে শত্রুতা করে আসছে। ঘটনার দিন রাতে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা সেন্টু ও কবির তার লোকবলসহ ১৫ থেকে ২০ জন তাকে ধরে হাত-পা বেঁধে বাড়ির পাশে নিচু জায়গায় নিয়ে যায়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।’

আহত স্ত্রী নুরজাহান বলেন, ‘দীর্ঘক্ষণ স্বামী ঘরে না ফেরায় আমি খুঁজতে যাই। এসময় তারা আমার ওপরেও হামলা চালায়। আমি ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এসে আমাদের আহত অব্স্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।’

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দীন বলেন, ‘এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্বামী- স্ত্রী   কুপিয়ে জখম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close