মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভারতের কোচ হতে জাভির আবেদন, খারিজ করে দিয়েছে ফেডারেশন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজের বিদায়ের পর নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ জন্য আগ্রহীদের আবেদন করতে বলেছিল তারা। অনেকে আগ্রহ প্রকাশ করে আবেদনও করেছেন। সেখানে একটি নাম বিস্মিত করেছে এআইএফএফ কর্তাদের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, কোচ হওয়ার আগ্রহ প্রকাশকারীদের দীর্ঘ তালিকায় ছিল স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজের নামও। শুধু তা–ই নয়, ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের সাবেক খেলোয়াড় হ্যারি কিউয়েল, ভারতীয় কোচ খালিদ জামিলসহ আরও অনেকেই আবেদন করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জাভি নিজেই তার মেইল আইডি থেকে এই আবেদন পাঠিয়েছেন। যদিও অন্য প্রার্থীদের মতো তার আবেদনপত্রে যোগাযোগ নম্বরের ঘর পূরণ করা ছিল না। টাইমস অব ইন্ডিয়াকে জাভির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ভারত জাতীয় ফুটবল দলের পরিচালক সুব্রত পাল, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। এআইএফএফ-কে মেইলের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।’

তবে শেষ পর্যন্ত জাভির আবেদন খারিজ হয়ে গেছে। এ বিষয়ে এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য বলেছেন, “ধরে নিলাম জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজিও করানো সম্ভব। কিন্তু এই পদে তাকে আনতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো।”

উল্লেখ্য, কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ এবং ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা এনে দিয়েছিলেন জাভি। ফুটবলার হিসেবে ছিলেন অনন্য।


সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার বার্সার হয়ে ৭৬৭টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিও বুসকেতসের সঙ্গে তার মধ্যমাঠের জুটি ফুটবল ইতিহাসে বিখ্যাত।

বার্সার হয়ে জাভি পাঁচটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন। ২০১৫ সালে তিনি কাতারের আল-সাদ ক্লাবে পাড়ি জমান, সেখানে খেলোয়াড় ও কোচ হিসেবে চারটি ট্রফি জেতেন এবং ২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। জাতীয় দল স্পেনের হয়ে তিনি জিতেছেন ২০০৮ ও ২০১২ সালের ইউরো ও ২০১০ সালের বিশ্বকাপ।

এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন বলে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   কোচ   জাভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close