সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      
খুবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাঁধন’ এর ব্যবস্থাপনায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এ সেমিনারের আয়োজন করে গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট।

সেমিনারে বক্তব্য দেন ওহিদুল হক পাটোয়ারী, অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। 

তিনি শিক্ষার্থীদের মানসিক চাপে পড়ার সাধারণ কারণ, আত্মহত্যার লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্রেথিং এক্সারসাইজ, সেল্ফ কেয়ার এবং পিয়ার সাপোর্টের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “আমরা যদি আমাদের পাশে থাকা মানুষটির বদলে যাওয়া আচরণ লক্ষ করি, তাহলে অনেক সময় বড় বিপদ এড়ানো সম্ভব। বন্ধু, সহপাঠী কিংবা পরিবার কারোর মনোভাব আচমকা পাল্টে গেলে আমরা যেন চুপ না থেকে সাপোর্ট করার চেষ্টা করি।”

এছাড়া উপস্থিত ছিলেন ‘বাঁধনের’ কেন্দ্রীয় প্রতিনিধি সাইফ নেওয়াজ। 

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে মানসিক চাপ অনেক বাস্তব সমস্যা। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের একা না ভাবেন। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাটিই দিতে চেয়েছি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা লজ্জার নয়, বরং প্রয়োজন।”

অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের উদ্বেগ প্রকাশ করেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খুবি   মানসিক স্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close