বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শোবার ঘরের আসবাব কেমন হবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আধুনিক সময়ের শোবার ঘরের আসবাবে এখন গুরুত্ব পাচ্ছে প্রয়োজন অনুযায়ী নকশা, জায়গার সাশ্রয় ও রুচির আধুনিকতার প্রকাশ। ভারী কাঠের বদলে জনপ্রিয় হয়ে উঠেছে হালকা বোর্ডের আসবাব, যা দেখতে সহজসরল হলেও কার্যকারিতায় পিছিয়ে নেই।

পুরোনো ধাঁচের ভারী কাঠের পরিবর্তে বর্তমানে অনেকেই নিচ্ছেন হালকা ও সাদামাটা নকশার বোর্ডের তৈরি আসবাব। এর পেছনে অন্যতম কারণ আধুনিক ফ্ল্যাট কিংবা ছোট বাসায় জায়গার স্বল্পতা ও পরিবর্তিত রুচিবোধ। বোর্ডের আসবাবের দাম কাঠের তুলনায় কম, এতে ঘুণ ধরে না, বাঁকাও পড়ে না এবং পানিরোধী মানসম্মত বোর্ড ব্যবহার করলে এটি দীর্ঘস্থায়ীও হয়।

এই বোর্ড দিয়ে সহজেই নিজের পছন্দ অনুযায়ী রঙে ও নকশায় আসবাব তৈরি করানো যায়। কাঠের গাঢ় রঙের পরিবর্তে এখন বেশি চাহিদা পাচ্ছে হালকা, নিরপেক্ষ রঙের আসবাব যেমন সাদা, ধূসর, হালকা তামাটে, মোকা মুজ কিংবা হালকা বেজ।

শোবার ঘরে একটি খাট, পাশটেবিল এবং এক পাশ জুড়ে ক্যাবিনেট বা ক্লজেট থাকলেই অধিকাংশ চাহিদা পূরণ হয়। চাইলে পুরো দেয়ালজুড়ে ক্যাবিনেট করানো যেতে পারে, যাতে জামাকাপড়, প্রয়োজনীয় জিনিস এমনকি সাজসজ্জার উপকরণও সহজেই গুছিয়ে রাখা যায়।

খাটে বড় কারুকাজের বদলে এখন চলছে সাদামাটা নকশা। এগুলো পরিষ্কার রাখাও সহজ। হেডবোর্ডে রেক্সিন বা কাপড়ের কভারিং জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে হালকা ফিরোজা, সি ব্লু বা হালকা বেগুনি রঙের ব্যবহার বেশি দেখা যায়। পাশটেবিলেও হালকা নকশা প্রাধান্য পাচ্ছে। পাশটেবিলের পায়ায় কাঠ রঙ, কালো বা সোনালি রঙ ব্যবহার করে আনা হচ্ছে সামান্য বৈচিত্র্য।

আধুনিক অন্দরে আলাদা ড্রেসিং টেবিলের বদলে এখন ক্যাবিনেটের দরজায় বড় আয়না লাগিয়ে নেওয়া হচ্ছে। এতে জায়গার সাশ্রয় হয় এবং প্রয়োজনীয় জিনিস ছোট ক্যাবিনেটে গুছিয়ে রাখা যায়, যা ব্যবহারে সুবিধাজনক এবং ধুলামুক্ত থাকে। কেউ কেউ আবার টিভি ক্যাবিনেটের পাশে আয়না বসিয়েই ড্রেসিংয়ের চাহিদা মেটাচ্ছেন।

চাহিদা ও স্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন আকৃতির ক্যাবিনেট করা যেতে পারে—চারকোনা, গোল কিংবা ডিম্বাকৃতি পাল্লায় ভিন্নতা এনে। কিছু ক্যাবিনেট পাল্লাবিহীন রাখলে তাতেও নান্দনিকতা আসে। হালকা কারুকাজে জামদানি, জ্যামিতিক বা বিমূর্ত মোটিফ ব্যবহার করে ক্যাবিনেটে আনতে পারেন শৈল্পিক ছোঁয়া।

সব মিলিয়ে, কম আসবাবেই যদি পরিকল্পিত ও রুচিশীল নকশা থাকে, তবে শোবার ঘর হতে পারে উষ্ণ, আরামদায়ক ও দৃষ্টিনন্দন এক অন্দর।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  শোবার ঘরের আসবাব কেমন হবে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close