প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৫:১০ PM

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য কুপিজেসিক ইনজেকশন ৮ হাজার ৫৫০ পিচ, মদদের বোতল ৩ টি ও ৭৪ ফেন্সিডিল উদ্ধার করেছে হিলিসিপি বিওপি ক্যাম্পের বিজিবি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ২টি বস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এঘটনায় অপরাধীদের আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লিসিপি বিওপি ক্যম্পের কোম্পানি কমান্ডার অসীম মারক।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টহলদল বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ফকিরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভোর রাতে ২ জন চোরাকারবারীকে বস্তা কাঁদে নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায় বিজিবি টহলদল। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ফেলে যাওয়া ২ টি বস্তা উদ্ধার করা হয় এবং এর ভিতরে থাকা মাদকদ্রব্য কুপিজেসিক ইনজেকশন ৮ হাজার ৫৫০ পিচ, মদদের বোতল ৩ টি ও ৭৪ ফেন্সিডিল উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।’
তিনি জানান, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে বিজিবি সদস্যরা। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবিকে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম