মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৭১তম সভা অনুষ্ঠিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:৩০ AM

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়।

নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও আইসিবি ইসলামিক ব্যাংক ও ঢাকা ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, অগ্রণী ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন—নাদাবী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জুলকারনাইন (প্রতিনিধি)। সভা পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ।

সভায় বোর্ডের ২০২৫—২৬ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা—বাজেট প্রণয়ন, এনআরবিসি ব্যাংক পিএলসিকে সাময়িক সদস্যপদ প্রদান, বুলেটিন প্রকাশ, সময়োপযোগী গুরুত্বপূর্ণ সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন, AAOIFI গভর্নেন্স স্ট্যান্ডার্ড অনুবাদসহ নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close