শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: পাবনা চেম্বার সভাপতি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:০৬ পিএম

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেছেন, “ব্যবসায়ীরাই দেশের চালিকাশক্তি। একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার মধ্য দিয়েই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দের এক আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, “দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে হলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম এবং পরিচালক এবিএম ফজলুর রহমান।

সভাপতি বলেন, “পাবনা চেম্বার অব কমার্স সারা দেশের মধ্যে একটি আলোচিত ও অগ্রণী সংগঠন। এটি ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ের প্ল্যাটফর্ম। জেলার সকল ব্যবসায়ীকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “ব্যবসা সম্প্রসারণ এবং জনগণের আস্থা অর্জনের জন্য পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অপরিহার্য।”

সভা শুরুর আগে সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম। নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. রাশেদুজ্জামান রাসেদ, পরিচালক মো. রবিউল ইসলাম রবি, মো. গোলাম রব্বানী কামনা, এ কে এম মুসা, মো. হারুন অর রশিদ, শেখ রতন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল হোসেন, এইচ এম রেজাউন, মো. তাজউদ্দীন মিলন, মো. জাহিদ হোসেন জামীম, মাহমুদ হাসান জাহাঙ্গীর, মো. ইমরুল হাসান রন্টি, মো. অলিউল ইসলাম, মো. হারুন অর রশিদ লাইজু, মো. সাইফুল আলম লিটন, মো. ইফতেখার আলম মুন্না ও মো. কুতুব উদ্দিন শেখ সুইট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাজা মবিলের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. জালাল উদ্দীন, ব্যবসায়ী হাজী বাবলু, মেসার্স সাইদ রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ডাবলু প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   নিরাপদ পরিবেশ   পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close