শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:০৪ পিএম

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষিত না হলে, আগামী ৪ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠন ইনকিলাব মঞ্চ।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

তিনি বলেন, ‘ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নেওয়া হলেও তা এখনো ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। চলতি জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে ৩ অগাস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় ঘেরাও করা হবে। সেই সাথে পাশাপাশি কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।’

সংগঠনটি জানায়, কফিন মার্চে অংশগ্রহণকারী প্রতিটি উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখা হবে, যা প্রতীকী প্রতিবাদের অংশ।

এছাড়া সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ আরও কয়েকটি দাবি তুলে ধরে। দাবি গুলো হলো:-

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান,

আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা,

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং

সামরিক খাতকে শক্তিশালী করা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইনাকিলাব     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close