বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নৌপথে চাঁদাবাজির মামলায় বাদী নিজেই চক্রের সদস্য
গজারিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৭:৫৬ PM
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামসংলগ্ন নদীপথে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার বাদী রহিম বাদশা নিজেই চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে অভিযোগ উঠেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে চাঁদাবাজির সময় এলাকাবাসী আব্দুল ওহাব মিয়ার পুত্র শাকিল মিয়াকে (৩৮) আটক করে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তবে চাঁদাবাজির ঘটনাস্থল মেঘনা থানার বড়কান্দী এলাকায় হওয়ায় তাকে চালিভাঙ্গা নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চালিভাঙ্গা নৌ পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন জানান, শাকিলসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা (নং-১০) রুজু করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন ইব্রাহিম, চাঁন বাদশা, নাসির, ভুট্টু, টিপু, দীপু, ইয়াসিন, মুকবিল ও জামাল মিয়া।

স্থানীয়রা জানান, গজারিয়ার উত্তর সীমান্তবর্তী মেঘনা নদীর শাখা পথ দীর্ঘদিন ধরেই চাঁদাবাজ চক্রের দখলে। দিনের আলোতেই মালবাহী নৌযান থেকে চাঁদা আদায় করা হয়, চাঁদা না দিলে মাঝি-মাল্লাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। নৌ পুলিশের কার্যকর তৎপরতা না থাকায় এই নদীপথে চলছে একপ্রকার দখলদারি চাঁদাবাজি।

স্থানীয়রা আরো জানায়, চাঁদাবাজির মামলার বাদী রহিম বাদশা এক সময় এই চক্রেরই নেতা ছিলেন। বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যও তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে এই চক্রকে সহায়তার অভিযোগ থাকলেও সম্প্রতি বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের সঙ্গে চাঁদাবাজ চক্রের কয়েকজন সদস্যের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তবে মনির এসব অডিওকে অস্বীকার করে বলেন, “ এটি তার প্রতিপক্ষের ষড়যন্ত্র।”

মামলার তদন্ত কর্মকর্তা আজমগীর হোসাইন জানান, আটক শাকিলকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  নৌপথ   চাঁদাবাজির মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close