বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'মানবসৃষ্ট দুর্যোগ বন্ধ হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করা সম্ভব'
কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:২৭ পিএম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তন ও এনডিসি ৩.০ নিয়ে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় বক্তারা বলেন, মানবসৃষ্ট দুর্যোগ বন্ধ করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনেকটাই রোধ করা সম্ভব।

সোমবার (২২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিশু-কিশোর এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, “জলবায়ু দুর্যোগ মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো কঠিন হলেও মানবসৃষ্ট দুর্যোগ থামালে অনেক ক্ষতি এড়ানো সম্ভব।”

ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সংকট শুধু পরিবেশগত নয়, এটি শিশু ও কিশোরদের অধিকার এবং জীবন-জীবিকার বড় সংকট। এনডিসি ৩.০ প্রণয়নে শিশু ও যুবদের মতামত অন্তর্ভুক্ত করা তাই জরুরি। ইউনিসেফ মনে করে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের শিশুরা—যারা এ সংকটের জন্য দায়ী নয়।

আলোচনা সভায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনী, ইউনিসেফের জলবায়ু বিশেষজ্ঞ ভ্যালেন্টিনা স্পিনেডি, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক কর্মকর্তা তানিয়া সুলতানা এবং জেলা তথ্য অফিসার মো. আবদুছ ছাত্তার।

সভায় জলবায়ু পরিবর্তনের নানা দিক, নবায়নযোগ্য শক্তি, টেকসই কৃষি, বন সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত কিশোর-কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সভার শুরুতে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  জলবায়ু   কক্সবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close