প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:৪৯ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৭:৩৩ PM

গাজায় মানবিক সংকট নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, “এক টুকরা রুটি বা এক চুমুক পানির জন্য মানুষ মারা যাচ্ছে, এ নিষ্ঠুরতা কেউ মেনে নিতে পারে না।”
মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে এক ভাষণে তিনি জানান, প্রতিদিন খাদ্য ও পানির অভাবে বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযানে এই মানবিক বিপর্যয় চলছে।
এরদোয়ান এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন ইসরায়েল জাতিসংঘের সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়াসহ বেশ কিছু দাবির মুখোমুখি হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেন, “খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীকে মানুষ হত্যা বন্ধ করতে হবে।”
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করে বলেন, “ইসরায়েলের কিছু পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।”
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্যমতে, মঙ্গলবার ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সেনারা তাদের কর্মীদের বাসভবনেও হামলা চালিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ