মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মির্জাপুরের তানভীর নিহত
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৩:৩৯ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৪:৪৬ PM

বিমান বিধ্বস্তে ঢাকায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে টাঙ্গাইলের মির্জাপুরের ৮ম শ্রেণির ছাত্র তানভীর হোসেন নিহত হয়েছে।  

সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বড় ছেলে। তানভীরের ছোট ভাই তাসরীফ হোসেন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বিমান বিধ্বস্তের সময় সে বাসায় চলে আসায় প্রাণে বেঁচে যায়।

জানা গেছে, ১০ বছরের  বেশি সময় ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল উত্তরা এলাকায় বসবাস করেন। তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম ও সজীব গণমাধ্যমকে বলেন, সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়।

দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। কোচিং থাকায় তানভীর স্কুলে থেকে যায়। বিমান বিধ্বস্তের পর তানভীরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমান বিধ্বস্তে তানভীর নিহত হওয়ায় মির্জাপুর উপজেলা প্রসাশনসহ ভাতগ্রাম নয়াপাড়া বাসী গভীর শোক প্রকাশ করেন। আজ মঙ্গলবার সারাদেশব্যাপী সকল মসজিদে ও ধর্ম উপসানলয়ে সকল শহীদ শিশুদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার জন্য বলা হয়েছে। 


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:   বিমান   বিধ্বস্ত   মাইলস্টোন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close